ডেডিকেটেড সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ (মানবিক+বিভাগ পরিবর্তন)

ডেডিকেটেড সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ (মানবিক+বিভাগ পরিবর্তন)

কোর্সের বিবরণ ও সিলেবাস

ডেডিকেটেড সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ (মানবিক + বিভাগ পরিবর্তন) দ্বিতীয়বার চেষ্টা মানে শুধু আরেকটি সুযোগ নয়, এবার লক্ষ্য অর্জন নিশ্চিত করার চূড়ান্ত লড়াই! ১ম বারের ভুলগুলোকে শুধ্রে নিয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে নিজের একটি সিট নিশ্চিত করতে আমাদের এই স্পেশাল "Dedicated Second Time Exam Batch"। আপনি যদি মানবিক বিভাগের হন কিংবা অন্য বিভাগ (বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা) থেকে বিভাগ পরিবর্তন করে আর্টস/জিএসটি বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান, তবে এই ব্যাচটি ঠিক আপনার জন্যই ডিজাইন করা হয়েছে। 💡 এই কোর্সে যা যা থাকছে বিষয়ভিত্তিক গোছানো সিলেবাস: বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান (মৌলিক জিকে সহ) সম্পূর্ণ কাভার করা হবে। টপিকভিত্তিক ডেইলি ও উইকলি এক্সাম: প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে থাকবে টপিকভিত্তিক এক্সাম এবং সপ্তাহ শেষে রিভিশন টেস্ট। পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল: মূল পরীক্ষার আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে বিষয়ভিত্তিক মডেল টেস্ট। ফুল মডেল টেস্ট (বিশ্ববিদ্যালয় প্যাটার্ন): ঢাবি, রাবি, চবি, জাবি এবং জিএসটি (গুচ্ছ) ভর্তি পরীক্ষার হুবহু প্যাটার্নে একাধিক ফুল লেন্থ মডেল টেস্ট। ডিটেইলড সলভ শিট ও ব্যাখ্যা: প্রতিটি পরীক্ষার পর থাকছে বিস্তারিত সলভ শিট, যাতে কোথায় ভুল হচ্ছে তা সাথে সাথেই শুধরে নেওয়া যায়। নেগেটিভ মার্কিং ও লিডারবোর্ড: রিয়েল টেস্ট এনভায়রনমেন্ট তৈরি করতে থাকবে মাইনাস মার্কিং এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে নিজের অবস্থান জানার মেধা তালিকা। স্পেশাল সেকেন্ড টাইম গাইডলাইন ও মেন্টরশিপ: সেকেন্ড টাইমারদের মানসিক চাপ সামলানো এবং সঠিক স্ট্র্যাটেজি তৈরিতে থাকছে অভিজ্ঞ মেন্টরদের সার্বক্ষণিক সাপোর্ট।

কোর্স ফি

৳ ২৯৯.০০

কোর্স সময়কাল: ২২ সপ্তাহ
ক্লাস/এক্সাম মাধ্যম: অনলাইন লাইভ সিস্টেম
অ্যাক্সেস মেয়াদ: পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত
রেজিস্ট্রেশন করে ভর্তি হোন